‘নাগরিক সেবা’ অ্যাপ আনছে জামায়াত

নগরবাসীর সমস্যা সমাধানে ‘নাগরিক সেবা’ অ্যাপ নিয়ে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যার মাধ্যমে নগরবাসী তাদের নিজেদের এলাকায় মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, রাস্তার খানাখন্দসহ নানান অভিযোগ জানাতে পারবে।  বুধবার (৪ মার্চ) দুপুরে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর থেকে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।  জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বাজিধারায় জে ব্লকের প্রগতি সরণী প্রধান সড়কের ১৬নং বাসায় এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন নাগরিক সেবা অ্যাপের উদ্বোধন করার কথা রয়েছে।  আমন্ত্রণপত্রে বলা হয়, নগরের মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, রাস্তার খানাখন্দ এসব সমস্যা সরাসরি জানাতে পারবেন ‘ নাগরিক সেবা’ অ্যাপের মাধ্যমে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই অ্যাপের মাধ্যমে সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট টিম কাজ করবে। ইনশাআল্লাহ।

‘নাগরিক সেবা’ অ্যাপ আনছে জামায়াত

নগরবাসীর সমস্যা সমাধানে ‘নাগরিক সেবা’ অ্যাপ নিয়ে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যার মাধ্যমে নগরবাসী তাদের নিজেদের এলাকায় মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, রাস্তার খানাখন্দসহ নানান অভিযোগ জানাতে পারবে। 

বুধবার (৪ মার্চ) দুপুরে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর থেকে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বাজিধারায় জে ব্লকের প্রগতি সরণী প্রধান সড়কের ১৬নং বাসায় এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন নাগরিক সেবা অ্যাপের উদ্বোধন করার কথা রয়েছে। 

আমন্ত্রণপত্রে বলা হয়, নগরের মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, রাস্তার খানাখন্দ এসব সমস্যা সরাসরি জানাতে পারবেন ‘ নাগরিক সেবা’ অ্যাপের মাধ্যমে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই অ্যাপের মাধ্যমে সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট টিম কাজ করবে। ইনশাআল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow