নাটকটিতে অভিনয় চ্যালেঞ্জিং ছিল : তটিনী

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একাধিক আলোচিত নাটক উপহার দিয়ে এরই মধ্যে তিনি দর্শক হৃদয়ে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। বর্তমানে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি তিনি শেষ করেছেন ঈদের জন্য নির্মিত ‘কসম’ নামে একটি নাটকের। গল্পটি খুবই জটিল। এতে যেমন পারিবারিক টানাপোড়েন রয়েছে, তেমনি একজন প্রেমিকার জীবন-মরণের কঠিন পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। এতে তটিনী জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে। নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এই নাটকে প্রেমিকা-মৃত্যুর হাতছানিতে প্রেমিক এমন এক কসম কাটেন, যা ঘিরে জন্ম নেয় বিস্ময়কর এক ঘটনা। নাটক প্রসঙ্গে তটিনী বলেন, ‘নাটকটি অভিনয়ের দিক থেকে চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে গল্পের শেষ অংশে কসম এবং তার পরবর্তী ঘটনার আবেগ। আশা করি ঈদে সবাই অনুভব করবেন।’ তিনি আরও বলেন, ‘ঈদের একাধিক নাটকের মধ্যে এটি আমার কাছে অন্যতম। এর গল্পের গাঁথুনি বেশ শক্ত। গল্পের শক্তিই দর্শকের কাছে নাটকটিকে পছন্দের তালিকায় নিয়ে যাবে।’ এ প্রসঙ্গে জোভান বলেন, ‘তটিনী ও আমি এর আগে একাধিক না

নাটকটিতে অভিনয় চ্যালেঞ্জিং ছিল : তটিনী

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একাধিক আলোচিত নাটক উপহার দিয়ে এরই মধ্যে তিনি দর্শক হৃদয়ে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। বর্তমানে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি তিনি শেষ করেছেন ঈদের জন্য নির্মিত ‘কসম’ নামে একটি নাটকের। গল্পটি খুবই জটিল। এতে যেমন পারিবারিক টানাপোড়েন রয়েছে, তেমনি একজন প্রেমিকার জীবন-মরণের কঠিন পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। এতে তটিনী জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে। নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এই নাটকে প্রেমিকা-মৃত্যুর হাতছানিতে প্রেমিক এমন এক কসম কাটেন, যা ঘিরে জন্ম নেয় বিস্ময়কর এক ঘটনা। নাটক প্রসঙ্গে তটিনী বলেন, ‘নাটকটি অভিনয়ের দিক থেকে চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে গল্পের শেষ অংশে কসম এবং তার পরবর্তী ঘটনার আবেগ। আশা করি ঈদে সবাই অনুভব করবেন।’ তিনি আরও বলেন, ‘ঈদের একাধিক নাটকের মধ্যে এটি আমার কাছে অন্যতম। এর গল্পের গাঁথুনি বেশ শক্ত। গল্পের শক্তিই দর্শকের কাছে নাটকটিকে পছন্দের তালিকায় নিয়ে যাবে।’ এ প্রসঙ্গে জোভান বলেন, ‘তটিনী ও আমি এর আগে একাধিক নাটকে কাজ করেছি, কিন্তু কসমের গল্পের গভীরতা এবং চরিত্রের মানসিক দ্বন্দ্ব অনেক আলাদা। এটি এমন একটি নাটক, যা দেখার পর দর্শক আবেগের সঙ্গে নিজেদের জড়িত মনে করবেন।’ আসন্ন ঈদে সিএমভির ইউটিউবে নাটকটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নাটকটির প্রযোজক। উল্লেখ্য, এটি ছাড়াও ঈদে আরও একাধিক নাটক সিএমভির ব্যানারে মুক্তি পাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow