নাটোরের বড়াইগ্রামে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা, মহাসড়ক অবরোধ
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠীরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষার্থীরা নাটোর–পাবনা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন, সৃষ্টি হয় তীব্র যানজট। পুলিশ জানায়, উপজেলার কালিকাপুর এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ–এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বর্ণব রোজারিও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক চাপ থেকেই সে এই পথ বেছে নেয়। এ ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে শিক্ষার্থীরা বনপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ পরে আবার কলেজে গিয়ে মূল ফটকে ভাঙচুরের চেষ্টা চালায়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠীরা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষার্থীরা নাটোর–পাবনা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন, সৃষ্টি হয় তীব্র যানজট।
পুলিশ জানায়, উপজেলার কালিকাপুর এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ–এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বর্ণব রোজারিও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক চাপ থেকেই সে এই পথ বেছে নেয়।
এ ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে শিক্ষার্থীরা বনপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ পরে আবার কলেজে গিয়ে মূল ফটকে ভাঙচুরের চেষ্টা চালায়।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?