নাটোরে অনিয়মের দায়ে খাদ্য উৎপাদন বেকারিকে জরিমানা

নাটোরের নলডাঙ্গা বাজারে পরিচালিত ভ্রাম্যমান আদালতে খাদ্য উৎপাদনে অনিয়মের দায়ে খান বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে নলডাঙ্গা বাজারে মোবাইল কোটটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেন। এসময় ভ্রাম্যমান আদালতে খান বেকারির স্বত্বাধিকারী মো. আবু বক্করের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়। অভিযানে দেখা যায়, বেকারিতে উৎপাদিত বিস্কুট ও কেকের প্যাকেট/মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা বিক্রয় মূল্য উল্লেখ করা হয়নি। এছাড়া অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এসব অপরাধে অভিযুক্তকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

নাটোরে অনিয়মের দায়ে খাদ্য উৎপাদন বেকারিকে জরিমানা

নাটোরের নলডাঙ্গা বাজারে পরিচালিত ভ্রাম্যমান আদালতে খাদ্য উৎপাদনে অনিয়মের দায়ে খান বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে নলডাঙ্গা বাজারে মোবাইল কোটটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেন।

এসময় ভ্রাম্যমান আদালতে খান বেকারির স্বত্বাধিকারী মো. আবু বক্করের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

অভিযানে দেখা যায়, বেকারিতে উৎপাদিত বিস্কুট ও কেকের প্যাকেট/মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা বিক্রয় মূল্য উল্লেখ করা হয়নি। এছাড়া অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এসব অপরাধে অভিযুক্তকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow