নাটোরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন, প্রশাসনের অভিযানে ১৬টি ব্যাটারি জব্দ
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম, ইটালি, রামানন্দ খাজুরা, সুকাশের বনকুড়াইল ও কলমের নজরপুর ও পুন্ডরি, মির্জাপুর এলাকায় তিন ফসলি আবাদি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিংড়া উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ও বিকালে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযান উপজেলার ওইসব এলাকায় পৌঁছালে মাটি কাটার এক্সকেভেটর নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ঘটনাস্থল থেকে ৮টি এক্সকেভেটর মোট ১৬টি ব্যাটারি ও গাড়িতে ব্যবহিত সরঞ্জাম জব্দ করা হয়। এসময় সংশ্লিষ্ট সহযোগীরা পালিয়ে যায়। অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এক্সকেভেটর (ভেকুর) ব্যাটারি জব্দ করা হয়েছে, যাতে পুনরায় অবৈধ মাটি খনন কার্যক্রম পরিচালনা করা না যায়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খনন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনসহ সংশ্লিষ্ট
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম, ইটালি, রামানন্দ খাজুরা, সুকাশের বনকুড়াইল ও কলমের নজরপুর ও পুন্ডরি, মির্জাপুর এলাকায় তিন ফসলি আবাদি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিংড়া উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ও বিকালে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযান উপজেলার ওইসব এলাকায় পৌঁছালে মাটি কাটার এক্সকেভেটর নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ঘটনাস্থল থেকে ৮টি এক্সকেভেটর মোট ১৬টি ব্যাটারি ও গাড়িতে ব্যবহিত সরঞ্জাম জব্দ করা হয়। এসময় সংশ্লিষ্ট সহযোগীরা পালিয়ে যায়।
অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এক্সকেভেটর (ভেকুর) ব্যাটারি জব্দ করা হয়েছে, যাতে পুনরায় অবৈধ মাটি খনন কার্যক্রম পরিচালনা করা না যায়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খনন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনসহ সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় এলাকাবাসীকে সতর্ক করে বলা হয়, কোনোভাবেই যেন পুনরায় ফসলি জমিতে টপ সয়েল কাটা বা অবৈধ পুকুর খনন না হয়। অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোরও আহ্বান জানানো হয়।
What's Your Reaction?