নাটোরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

নাটোরের সিংড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মাধা বাঁশবাড়িয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আব্দুন নূর বলেন, বাঁশবাড়িয়া এলাকার স্থানীয় সোলাইমান হোসেন লাবু ও সুজাউদ্দৌলা সূর্যের দীর্ঘ ১৫ বছরের ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে, একটি মামলাও রয়েছে। এর জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেজাউল করিম রেজা/কেএইচকে/জেআইএম

নাটোরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

নাটোরের সিংড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছে বলে জানা গেছে।

রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মাধা বাঁশবাড়িয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আব্দুন নূর বলেন, বাঁশবাড়িয়া এলাকার স্থানীয় সোলাইমান হোসেন লাবু ও সুজাউদ্দৌলা সূর্যের দীর্ঘ ১৫ বছরের ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে, একটি মামলাও রয়েছে। এর জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে।

তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow