নাটোরে তেল সরবরাহকে কেন্দ্র করে সংঘর্ষ

নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় মেসার্স রহিম ফিলিং স্টেশনে তেল সরবরাহকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে মোটরসাইকেল চালকেরা তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। অভিযোগ রয়েছে, নির্ধারিত নিয়ম না মেনে অনিয়মের মাধ্যমে তেল বিতরণ করা হচ্ছিল। একপর্যায়ে পাম্প কর্তৃপক্ষ হঠাৎ করে তেল শেষ হওয়ার ঘোষণা দিলে অপেক্ষমাণ বাইকারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।  এতে ক্ষুব্ধ হয়ে বাইকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় বাইকারদের সঙ্গে পাম্প কর্তৃপক্ষের কথা কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow