নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির
নিজ জেলা নাটোরে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি। একই সঙ্গে জেলার কাঁচা রাস্তা দ্রুত পাকা করারও আহ্বান জানান তিনি।
বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশনের নবম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি উত্থাপন করেন।
বক্তব্যে সানজিদা ইয়াসমিন তুলি বলেন, তার এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এমনকি তার নিজ গ্রামের সড়কও এখনো পাকা করা হয়নি।
স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, আমি আমার এলাকার রাস্তাঘাট এবং নাটোর জেলা নিয়ে এক মিনিট কথা বলতে চাই। আমার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। আমার নিজ গ্রামের রাস্তা এখনো পাকা হয়নি। এবার ঈদে বাড়ি যেতে গিয়ে কাদামাটির রাস্তায় অনেক কষ্ট হয়েছে, কিছুটা পথ হেঁটেও যেতে হয়েছে। তাই আমার এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য আমি জোর দাবি জানাচ্ছি।
শিক্ষা খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নাটোর জেলার শিক্ষাব্যবস্থা এখনও পিছিয়ে রয়েছে। আশপাশের জেলাগুলোতে সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও নাটোরে কোনো পাবল
নিজ জেলা নাটোরে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি। একই সঙ্গে জেলার কাঁচা রাস্তা দ্রুত পাকা করারও আহ্বান জানান তিনি।
বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশনের নবম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি উত্থাপন করেন।
বক্তব্যে সানজিদা ইয়াসমিন তুলি বলেন, তার এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এমনকি তার নিজ গ্রামের সড়কও এখনো পাকা করা হয়নি।
স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, আমি আমার এলাকার রাস্তাঘাট এবং নাটোর জেলা নিয়ে এক মিনিট কথা বলতে চাই। আমার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। আমার নিজ গ্রামের রাস্তা এখনো পাকা হয়নি। এবার ঈদে বাড়ি যেতে গিয়ে কাদামাটির রাস্তায় অনেক কষ্ট হয়েছে, কিছুটা পথ হেঁটেও যেতে হয়েছে। তাই আমার এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য আমি জোর দাবি জানাচ্ছি।
শিক্ষা খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নাটোর জেলার শিক্ষাব্যবস্থা এখনও পিছিয়ে রয়েছে। আশপাশের জেলাগুলোতে সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও নাটোরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই।
তিনি বলেন, নাটোরের আশপাশের সব জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও আমাদের জেলায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। তাই আমি মাননীয় স্পিকারের মাধ্যমে নাটোর জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবি জানাচ্ছি।