নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে বড়াইগ্রাম ও সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। প্রথম ঘটনায় বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে আব্দুল আজিজ (৬২) নিহত হন। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বনপাড়া থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে যায় এবং বাসটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত সেটি টেনে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুল আজিজকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে, একই সময় নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে চালক মিন্টু (৩৫) নিহত হন। তিনি সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি
নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে বড়াইগ্রাম ও সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম ঘটনায় বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে আব্দুল আজিজ (৬২) নিহত হন। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বনপাড়া থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে যায় এবং বাসটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত সেটি টেনে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুল আজিজকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, একই সময় নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে চালক মিন্টু (৩৫) নিহত হন। তিনি সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি আলুবোঝাই ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হলে গুরুতর আহত হন মিন্টু। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকে অভিযান চলছে এবং ইজিবাইকটি থানায় জব্দ করা হয়েছে।
What's Your Reaction?