নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় রমিজুল করিম (৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রমিজুল করিম উপজেলার কলম গ্রামের মৃত রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে নাটোরের দিক থেকে মোটরসাইকেল যোগে রমিজুল করিম বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়া গামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ফায়ার সার্ভিস এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। তবে ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ঝলমলিয়া হাইওয়ে পুলিশ।

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় রমিজুল করিম (৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রমিজুল করিম উপজেলার কলম গ্রামের মৃত রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে নাটোরের দিক থেকে মোটরসাইকেল যোগে রমিজুল করিম বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়া গামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ফায়ার সার্ভিস এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। তবে ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ঝলমলিয়া হাইওয়ে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow