নাটোরে ৬ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি উত্তর ফসলের মাঠে ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এক রাতে ৬টি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক এবারত আলী বলেন, গত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাঠে স্থাপিত সেচ মোটরের ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায়। সকালে জমিতে গিয়ে ট্রান্সফরমারগুলো না পেয়ে হতভম্ব হয়ে পড়েন সবাই। স্থানীয় আরেক কৃষক লুৎফর রহমান বলেন, এ ট্রান্সফরমারগুলোই ছিল আমাদের ফসলের একমাত্র ভরসা। বোরো মৌসুমে সেচের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় শেষ সময়ে ফসল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। ভুক্তভোগী কৃষক শাহাদাৎ হোসেন বলেন, একটি ট্রান্সফরমারের মূল্যই অনেক, এক সঙ্গে ছয়টি ট্রান্সফরমার চুরি হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ কালবেলাকে বলেন, সকালে খবর পেলাম কৃষকদের ছয়টি ট্রান্সফর

নাটোরে ৬ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি উত্তর ফসলের মাঠে ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এক রাতে ৬টি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক এবারত আলী বলেন, গত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাঠে স্থাপিত সেচ মোটরের ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায়। সকালে জমিতে গিয়ে ট্রান্সফরমারগুলো না পেয়ে হতভম্ব হয়ে পড়েন সবাই।

স্থানীয় আরেক কৃষক লুৎফর রহমান বলেন, এ ট্রান্সফরমারগুলোই ছিল আমাদের ফসলের একমাত্র ভরসা। বোরো মৌসুমে সেচের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় শেষ সময়ে ফসল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

ভুক্তভোগী কৃষক শাহাদাৎ হোসেন বলেন, একটি ট্রান্সফরমারের মূল্যই অনেক, এক সঙ্গে ছয়টি ট্রান্সফরমার চুরি হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ কালবেলাকে বলেন, সকালে খবর পেলাম কৃষকদের ছয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, উপজেলাব্যাপি ঘটে যাওয়া এমন ঘটনার বেশ কিছু লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow