নাতানজে হামলার ঘটনায় নড়েচড়ে বসল রাশিয়া

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। মস্কো বলছে, এ ধরনের হামলা পুরো অঞ্চলের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। তার মতে, এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। এর আগে ইরান জানিয়েছে, শনিবার নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে এবং বিষয়টি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) অবহিত করা হয়েছে। তবে তেহরানের দাবি, এ হামলায় কোনো তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়েনি। সূত্র : আল-জাজিরা  

নাতানজে হামলার ঘটনায় নড়েচড়ে বসল রাশিয়া

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। মস্কো বলছে, এ ধরনের হামলা পুরো অঞ্চলের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। তার মতে, এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।

এর আগে ইরান জানিয়েছে, শনিবার নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে এবং বিষয়টি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) অবহিত করা হয়েছে। তবে তেহরানের দাবি, এ হামলায় কোনো তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়েনি।

সূত্র : আল-জাজিরা
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow