নানাবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল কিশোরের
নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আর ফেরা হলো না মোহাম্মদ নাহিমের (১৮)। কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছে এই কিশোর। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিম চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিলপাড়া গ্রামের প্রবাসী হানিফ মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দা ও নিহতের প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাহিম নিজের মোটরসাইকেল নিয়ে চিলপাড়া গ্রাম থেকে পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার সিওর গ্রামে নানার বাড়িতে যায়। নানার বাড়ি থেকে কাজ শেষে রাতে নিজ বাড়িতে ফেরার পথে ঢালুয়া বটতলা বাজারে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে এবং নাহিম গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে কুমিল্লা এবং পরে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকা নেওয়ার পথেই মৃত্যুর ক
নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আর ফেরা হলো না মোহাম্মদ নাহিমের (১৮)। কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছে এই কিশোর।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিম চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিলপাড়া গ্রামের প্রবাসী হানিফ মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাহিম নিজের মোটরসাইকেল নিয়ে চিলপাড়া গ্রাম থেকে পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার সিওর গ্রামে নানার বাড়িতে যায়। নানার বাড়ি থেকে কাজ শেষে রাতে নিজ বাড়িতে ফেরার পথে ঢালুয়া বটতলা বাজারে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে এবং নাহিম গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে কুমিল্লা এবং পরে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকা নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নাহিম।
কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জ্যাঠা ও ধোরকরা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ হোসেন।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নাহিমকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
What's Your Reaction?