নানার বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই বোনের
কক্সবাজারের চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।
বুধবার (১ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চিরিংগা ইউনিয়নের চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুরিফা জান্নাত (৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে নানার বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি পুকুরপাড়ে খেলতে যায় দুই শিশু। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায় তারা। দীর্ঘ সময় তাদের না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় শিশুদের মুখ দিয়ে রক্তমিশ্রিত ফেনা বের হচ্ছিল।
পরে মুমূর্ষু অবস্থায় দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মনির হোসেন জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।