নানার বাড়ি যাওয়া হলো না তাহসিনের

কক্সবাজারের পেকুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তাহসিন নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ছয়জন। ‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরইতলী-মগনামা সাবমেরিন নৌ-ঘাঁটি সড়কের মাতবর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত তাহসিন (২) ঈদগাঁও উপজেলার পালাকাটা এলাকার আব্দুল হকের ছেলে। ‎আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার পালাকাটা এলাকার আব্দুল হকের স্ত্রী নিহত শিশু তাহসিনের মা আনারকলি (৩৫), চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবদু রহমান (১), আবদুল্লাহ (৪), চকরিয়া উপজেলা ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) ও কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার সাহেদ (৩০)। ‎জানা গেছে, চকরিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় কুতুবদিয়া যাচ্ছিলেন সবাই। পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় অটোরিকশাটি পৌঁছলে বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মায়ের কোলে বসে থাকা শিশু তাহসিনের মাথা থেঁতলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ৬ জন আহত হন। ঘটনাস্থল থেকে অটোরিকশাট

নানার বাড়ি যাওয়া হলো না তাহসিনের

কক্সবাজারের পেকুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তাহসিন নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ছয়জন।

‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরইতলী-মগনামা সাবমেরিন নৌ-ঘাঁটি সড়কের মাতবর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত তাহসিন (২) ঈদগাঁও উপজেলার পালাকাটা এলাকার আব্দুল হকের ছেলে। ‎আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার পালাকাটা এলাকার আব্দুল হকের স্ত্রী নিহত শিশু তাহসিনের মা আনারকলি (৩৫), চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবদু রহমান (১), আবদুল্লাহ (৪), চকরিয়া উপজেলা ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) ও কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার সাহেদ (৩০)।

‎জানা গেছে, চকরিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় কুতুবদিয়া যাচ্ছিলেন সবাই। পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় অটোরিকশাটি পৌঁছলে বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মায়ের কোলে বসে থাকা শিশু তাহসিনের মাথা থেঁতলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ৬ জন আহত হন। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow