নামাজের জন্য ডাকতে গিয়ে লাথিতে প্রাণ গেলো স্কুলছাত্রের

বরিশালের হিজলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরিফ রাঢ়ি (১২) নামে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবিশোর গ্রামের একটি খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত মোশারফ বয়াতিকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত আরিফ রাঢ়ি উপজেলার গৌরব্দী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। তাকে হত্যার অভিযোগে গ্রেফতার মোশারফ বয়াতি (২৬) প্রতিবেশী শাহজালাল বয়াতির ছেলে। বিষয়টি নিশ্চিত করে বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানান, শুক্রবার সকাল ৮টার দিকে আরিফের মরদেহ খালের পাড়ে পড়ে থাকতে দেখেন স্বজনরা। তারা আরিফকে হত্যার ঘটনায় মোশারফ জড়িত সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। তখন মোশারফ তাকে হত্যার কথা স্বীকার করে। তিনি আরও জানান, বৃহস্পতিবার এশার নামাজের আগে মোশারফের ঘরে যায় আরিফ। তখন মোশারেফকে খাটে শোয়া দেখে আরিফ তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য উঠতে বলে। কিন্তু মোশারফ উঠতে না চাইলে আরিফ তাকে একটি চড় দেয়। এ সময় মোশারফ রেগে আরিফের বুকের ওপর লাথি দেয়। এতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়েছে। পরে মো

নামাজের জন্য ডাকতে গিয়ে লাথিতে প্রাণ গেলো স্কুলছাত্রের

বরিশালের হিজলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরিফ রাঢ়ি (১২) নামে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবিশোর গ্রামের একটি খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত মোশারফ বয়াতিকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহত আরিফ রাঢ়ি উপজেলার গৌরব্দী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। তাকে হত্যার অভিযোগে গ্রেফতার মোশারফ বয়াতি (২৬) প্রতিবেশী শাহজালাল বয়াতির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানান, শুক্রবার সকাল ৮টার দিকে আরিফের মরদেহ খালের পাড়ে পড়ে থাকতে দেখেন স্বজনরা। তারা আরিফকে হত্যার ঘটনায় মোশারফ জড়িত সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। তখন মোশারফ তাকে হত্যার কথা স্বীকার করে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার এশার নামাজের আগে মোশারফের ঘরে যায় আরিফ। তখন মোশারেফকে খাটে শোয়া দেখে আরিফ তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য উঠতে বলে। কিন্তু মোশারফ উঠতে না চাইলে আরিফ তাকে একটি চড় দেয়। এ সময় মোশারফ রেগে আরিফের বুকের ওপর লাথি দেয়। এতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়েছে। পরে মোশারফ তার মরদেহ বাড়ির পাশে খালে ফেলে দেয়। এ ঘটনায় মোশারফকে গ্রেফতার করা হয়েছে। আর আরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ পুলিশ কর্মকর্তা বলেন, মোশারফের মাকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলায় তাকে আসামি করা হলে তাকেও গ্রেফতার দেখানো হবে।

শাওন খান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow