নারায়ণগঞ্জে টেঁটা মেরে যুবককে হত্যায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সানাউল্লাহ (৩৩) নামের এক যুবককে টেঁটা মেরে হত্যা মামলায় আক্তার সরকার (৪৫) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) নাজমুন নাহার সুমি আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আক্তার সরকার রূপগঞ্জের দিগুলিয়ারটেক এলাকার মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে। নিহত সানাউল্লাহ একই এলাকার সাত্তার সরকারের ছেলে। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন। আরও পড়ুন জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্বামীর বিশেষ অঙ্গ কাটলো স্ত্রী   মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ অক্টোবর হাঁস-মুরগি নিয়ে সানাউল্লাহর স্ত্রী মোসলেমার সঙ্গে পাশের বাড়ির আক্তার সরকারদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় অসুস্থ সানাউল্লাহ ঢাকায় চিকিৎসক দেখাতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে ঝগড়ার কারণ জানতে চাওয়ায় তার সঙ্গে ফের বাগবিতণ্ডা হয়। এসময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়

নারায়ণগঞ্জে টেঁটা মেরে যুবককে হত্যায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সানাউল্লাহ (৩৩) নামের এক যুবককে টেঁটা মেরে হত্যা মামলায় আক্তার সরকার (৪৫) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) নাজমুন নাহার সুমি আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আক্তার সরকার রূপগঞ্জের দিগুলিয়ারটেক এলাকার মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে। নিহত সানাউল্লাহ একই এলাকার সাত্তার সরকারের ছেলে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ অক্টোবর হাঁস-মুরগি নিয়ে সানাউল্লাহর স্ত্রী মোসলেমার সঙ্গে পাশের বাড়ির আক্তার সরকারদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় অসুস্থ সানাউল্লাহ ঢাকায় চিকিৎসক দেখাতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে ঝগড়ার কারণ জানতে চাওয়ায় তার সঙ্গে ফের বাগবিতণ্ডা হয়।

এসময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আক্তার সরকার ঘর থেকে টেঁটা নিয়ে নিয়ে এসে সানাউল্লাহর বুকের নিচে আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গে সানাউল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মোবাশ্বির শ্রাবণ/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow