নারায়ণগঞ্জে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দরের কেওঢালা এলাকায় দুই ইটভাটায় অভিযানে চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভাটা দুটির কার্যক্রম বন্ধরে নির্দেশনা দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, বন্দরের মদনপুর কেওঢালা এলাকার খান ব্রিকস ম্যানুফ্যাকচারার্সকে ৭০ হাজার এবং কেওঢালা বাগদোবাড়িয়া এলাকার মেসার্স আল্লাহ মহান ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ইটভাটা দুটিকে জরিমানা করার পাশাপাশি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

নারায়ণগঞ্জে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দরের কেওঢালা এলাকায় দুই ইটভাটায় অভিযানে চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভাটা দুটির কার্যক্রম বন্ধরে নির্দেশনা দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বন্দরের মদনপুর কেওঢালা এলাকার খান ব্রিকস ম্যানুফ্যাকচারার্সকে ৭০ হাজার এবং কেওঢালা বাগদোবাড়িয়া এলাকার মেসার্স আল্লাহ মহান ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ইটভাটা দুটিকে জরিমানা করার পাশাপাশি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow