নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবলো ইটবোঝাই বাল্কহেড

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইটবোঝাই এক বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বক্তাবলী ঘাটের পাশে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে একটি ট্রলারে অতিরিক্ত ইটবোঝাই করে মুন্সীগঞ্জের মুক্তারপুরের দিকে যাচ্ছিলেন। এসময় ট্রলারটিতে প্রায় সাতজন শ্রমিক ছিলেন। ট্রলারটি ধলেশ্বরী নদী দিয়ে বক্তাবলী ফেরিঘাটের কাছে আসলে প্রথমে সামনের দিক ডুবে যায়। এরপর নিচের দিকে পুরো ট্রলার ডুবে যায়। তখন ট্রলারে থাকা শ্রমিকরা নদীতে লাফিয়ে পড়ে সাঁতরিয়ে তীরে উঠে যায়। নারায়ণগঞ্জ জেলা নৌপুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ইট নিয়ে বাল্কহেডটি নদীপথে কুমিল্লার দিকে যাচ্ছিল। এসময় পাশ দিয়ে বড় কয়েকটি নৌযান চলে যাওয়ায় সৃষ্ট ঢেউয়ে এবং অতিরিক্ত ইটবোঝাই হওয়ায় বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডটিতে থাকা শ্রমিকরা তাৎক্ষণিকভাবে সাঁতরিয়ে পাড়ে চলে আসেন। তারা সবাই সুস্থ আছেন। তবে বাল্কহেডটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। মোবাশ্বির শ্রাবণ/এমএন/জেআইএম

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবলো ইটবোঝাই বাল্কহেড

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইটবোঝাই এক বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বক্তাবলী ঘাটের পাশে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে একটি ট্রলারে অতিরিক্ত ইটবোঝাই করে মুন্সীগঞ্জের মুক্তারপুরের দিকে যাচ্ছিলেন। এসময় ট্রলারটিতে প্রায় সাতজন শ্রমিক ছিলেন। ট্রলারটি ধলেশ্বরী নদী দিয়ে বক্তাবলী ফেরিঘাটের কাছে আসলে প্রথমে সামনের দিক ডুবে যায়। এরপর নিচের দিকে পুরো ট্রলার ডুবে যায়। তখন ট্রলারে থাকা শ্রমিকরা নদীতে লাফিয়ে পড়ে সাঁতরিয়ে তীরে উঠে যায়।

নারায়ণগঞ্জ জেলা নৌপুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ইট নিয়ে বাল্কহেডটি নদীপথে কুমিল্লার দিকে যাচ্ছিল। এসময় পাশ দিয়ে বড় কয়েকটি নৌযান চলে যাওয়ায় সৃষ্ট ঢেউয়ে এবং অতিরিক্ত ইটবোঝাই হওয়ায় বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডটিতে থাকা শ্রমিকরা তাৎক্ষণিকভাবে সাঁতরিয়ে পাড়ে চলে আসেন। তারা সবাই সুস্থ আছেন। তবে বাল্কহেডটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow