নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ‘এম’ ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভাটারা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে কর্মসূচি পালন ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নিতে নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ওই ফ্ল্যাটে সমবেত হন। গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ফ্ল্যাট থেকে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ওই ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের

নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ‘এম’ ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভাটারা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে কর্মসূচি পালন ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নিতে নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ওই ফ্ল্যাটে সমবেত হন। গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ফ্ল্যাট থেকে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় ওই ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। ১৫ আগস্টের কর্মসূচিকে সামনে রেখে তারা সেখানে প্রস্তুতি সভায় জড়ো হয়েছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ আরও জানায়, সভায় অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় ও সাংগঠনিক সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে বৈঠকটি কার উদ্যোগে এবং কোন উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল, সে বিষয়েও তদন্ত চলছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কর্মসূচি বা ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা ঠেকাতে রাজধানীতে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ৫৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow