নারায়ণগঞ্জে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন কুলসুম বেগম, শাহিদা বেগম, শুভ, ফারুক, জয়, শিমুল, হাসান ও শহিদ মিয়া।
ক্ষতিগ্রস্ত আলেয়া আক্তার অভিযোগ করে জানান, তাদের বাড়ি গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায়। তার ভাই ওই এলাকায় একটি জায়গা ভাড়া নিয়ে গ্যারেজ দিয়ে ব্যবসা করেন। ওই গ্যারেজের সামনে কিশোর গ্যাং লিডার রকি ও মিজান, এছহাক, রিফাত, পারভেজ, ইকবালসহ তাদের লোকজন এসে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এর প্রতিবাদ করাকে কেন্দ্র করে ৩০ থেকে ৪০ জনের একদল সন্ত্রাসী শনিবার রাত ৯টার দিকে আলেয়া আক্তারের ভাই শাহাদাত হোসেন আকাশের গ্যারেজ ও বসতবাড়িতে হামলা ভাঙচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা শাহাদাত হোসেন আকাশ, প্রতিবেশী কুলসুম বেগম, শাহিদা বেগম, শুভ, ফারুক, জয়, শিমুল, হাসান, শহিদ মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা গ্যারেজে ও বসত বাড়িতে থাকা অটোরিকশা, মোটরসাইকেল, সিসি ক্যামেরা, ব্যাটারিসহ মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে অভ

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাউদ্দিন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ এসেছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।