নারায়ণগঞ্জে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিলুপ্তপ্রায় একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এসময় প্রাণীটি পাচারচেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।  রোববার বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন— রংপুরের তারাগঞ্জ থানার খাইরিয়াল খুঁটির এলাকার ইসমাইলের ছেলে মো. খায়রুল ইসলাম (৪৬) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী তাদের প্রত্যেককে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— চট্টগ্রামের লালমাই পাহাড় এলাকা থেকে একটি তক্ষক বাসযোগে ঢাকায় পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্টে অভিযান চালিয়ে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয় এবং পাচারচক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়। উদ্ধ

নারায়ণগঞ্জে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিলুপ্তপ্রায় একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এসময় প্রাণীটি পাচারচেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।  রোববার বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন— রংপুরের তারাগঞ্জ থানার খাইরিয়াল খুঁটির এলাকার ইসমাইলের ছেলে মো. খায়রুল ইসলাম (৪৬) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী তাদের প্রত্যেককে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— চট্টগ্রামের লালমাই পাহাড় এলাকা থেকে একটি তক্ষক বাসযোগে ঢাকায় পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্টে অভিযান চালিয়ে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয় এবং পাচারচক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়। উদ্ধার করা তক্ষকটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  অভিযানে সোনারগাঁও জোনের বন বিভাগের কর্মকর্তা সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow