নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনের আলোতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রকাশ্যে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার পাগলা কামালপুর এলাকার প্রবাসী বাবুল মিয়ার ‘মাতৃভবন’ নামক বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ৪ জনের একদল মুখোশধারী ডাকাতের মধ্যে একজন কালো বোরকা পড়া ছিল। তারা প্রথমে প্রবাসী বাবুল মিয়ার ৩ তলা বাড়ির সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এসময় একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে অপরটি বিস্ফোরিত হয়নি। এরপর দুজন ডাকাত বাবুল মিয়ার বাড়িতে প্রবেশ করে দুজন বাড়ির বাহিরে ছিল। তখন আশপাশের লোকজন জড়ো হলে ডাকাতরা ওই বাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। প্রবাসীর মেয়ে পার্বতী জানান, তার বাবা ও স্বামী উভয়ই আমেরিকা প্রবাসী। তিন তলা বাড়ির ওপরের তলায় তারা সপরিবারে থাকেন। বিকেলে ডাকাতরা ঘরে প্রবেশ করেই অন্য সকল ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। পার্বতী চিৎকার করার চেষ্টা করলে তারা তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। এরপর আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন,

নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনের আলোতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রকাশ্যে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার পাগলা কামালপুর এলাকার প্রবাসী বাবুল মিয়ার ‘মাতৃভবন’ নামক বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৪ জনের একদল মুখোশধারী ডাকাতের মধ্যে একজন কালো বোরকা পড়া ছিল। তারা প্রথমে প্রবাসী বাবুল মিয়ার ৩ তলা বাড়ির সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এসময় একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে অপরটি বিস্ফোরিত হয়নি। এরপর দুজন ডাকাত বাবুল মিয়ার বাড়িতে প্রবেশ করে দুজন বাড়ির বাহিরে ছিল। তখন আশপাশের লোকজন জড়ো হলে ডাকাতরা ওই বাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়।

প্রবাসীর মেয়ে পার্বতী জানান, তার বাবা ও স্বামী উভয়ই আমেরিকা প্রবাসী। তিন তলা বাড়ির ওপরের তলায় তারা সপরিবারে থাকেন। বিকেলে ডাকাতরা ঘরে প্রবেশ করেই অন্য সকল ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। পার্বতী চিৎকার করার চেষ্টা করলে তারা তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। এরপর আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাবো।

মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow