নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে নারায়ণগঞ্জ শহরের তিনটি খেজুর দোকানের মালিককে ৫ হাজার জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ২ নম্বর রেলগেট এবং নিতাইগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এসময় নারায়ণগঞ্জ জেলা খাদ্য পরিদর্শক সালাউদ্দিন জুয়েল এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এ বিষয়ে হৃদয় রঞ্জন বণিক বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মার্কেট মনিটরিংয়ের অংশ হিসেবে এ বিশেষ তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন মৌসুমভিত্তিক ফল বিশেষ করে খেজুরসহ অন্যান্য ফলের মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে খেজুরের বক্সের ওপর খেজুরের নাম এবং মূল্য ট্যাগ হিসেবে সংযুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এসময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার কারণে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে নারায়ণগঞ্জ শহরের তিনটি খেজুর দোকানের মালিককে ৫ হাজার জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ২ নম্বর রেলগেট এবং নিতাইগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এসময় নারায়ণগঞ্জ জেলা খাদ্য পরিদর্শক সালাউদ্দিন জুয়েল এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হৃদয় রঞ্জন বণিক বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মার্কেট মনিটরিংয়ের অংশ হিসেবে এ বিশেষ তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন মৌসুমভিত্তিক ফল বিশেষ করে খেজুরসহ অন্যান্য ফলের মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে খেজুরের বক্সের ওপর খেজুরের নাম এবং মূল্য ট্যাগ হিসেবে সংযুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এসময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার কারণে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow