নারায়ণগঞ্জে হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁনমারী এলাকার মো. নাছির উদ্দিন (৬০) নামে এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যার বিচার দাবি ও মাদকের বিস্তার রোধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। সেই সাথে চিহ্নিত সন্ত্রাসী শরীফের ফাঁসি দাবি করে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন ও ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবু আলম ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে শান্ত করেন। এলাকাবাসী সড়ক ছেড়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যান। এরপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ায় মো. নাসির উদ্দিনকে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যার মূল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকায় মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভ

নারায়ণগঞ্জে হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁনমারী এলাকার মো. নাছির উদ্দিন (৬০) নামে এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যার বিচার দাবি ও মাদকের বিস্তার রোধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। সেই সাথে চিহ্নিত সন্ত্রাসী শরীফের ফাঁসি দাবি করে স্লোগান দিতে থাকেন।

খবর পেয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন ও ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবু আলম ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে শান্ত করেন।

এলাকাবাসী সড়ক ছেড়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যান। এরপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় এলাকাবাসীর পক্ষে মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ায় মো. নাসির উদ্দিনকে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যার মূল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকায় মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। এলাকায় আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে হবে।‘

অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন বলেন, ‘নাছির উদ্দিন নামে একজন ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলো। এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করি। এ হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অত্যন্ত তৎপর রয়েছি।’
গত ১৪ মে চানমারী মাউড়াপট্টি এলাকার ফ্রেন্ডস ক্যাবল অফিসে মো. নাছির উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় ফতুল্লা থানায় শরীফ নামে এক সন্ত্রাসীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow