নারায়ণগঞ্জে ৭ ডাকাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রাম এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. সাগর (২৬), সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়ার হজরত আলির ছেলে সুজন (২৩), মিজমিজি বাতানপাড়ার হাফিজ উদ্দিনের ছেলে মো. ইকবাল হোসেন (৪০), জয়নাল আবেদীনের ছেলে মো. আল আমিন (৩৭), আঁটি হাউজিং এলাকার লুৎফর রহমানের ছেলে মো. রাসেল মিয়া (৫০), হীরাঝিল ১ নম্বর গলির মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. মিলন (৩৬) ও পটুয়াখালীর বাউফল থানা সদরের লাল মিয়ার ছেলে মো. ইমরান (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে থানা পুলিশ শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় শিমরাইল ট্রাক টার্মিনালের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সঙ্গবদ্ধ একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে কালো রঙের একটি ১৪১/২ ইঞ্জি লম্বা ছুরি, একটি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রাম এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. সাগর (২৬), সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়ার হজরত আলির ছেলে সুজন (২৩), মিজমিজি বাতানপাড়ার হাফিজ উদ্দিনের ছেলে মো. ইকবাল হোসেন (৪০), জয়নাল আবেদীনের ছেলে মো. আল আমিন (৩৭), আঁটি হাউজিং এলাকার লুৎফর রহমানের ছেলে মো. রাসেল মিয়া (৫০), হীরাঝিল ১ নম্বর গলির মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. মিলন (৩৬) ও পটুয়াখালীর বাউফল থানা সদরের লাল মিয়ার ছেলে মো. ইমরান (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে থানা পুলিশ শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় শিমরাইল ট্রাক টার্মিনালের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সঙ্গবদ্ধ একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে কালো রঙের একটি ১৪১/২ ইঞ্জি লম্বা ছুরি, একটি স্টীলের ধারালো ১২ ইঞ্জি লম্বা সুইচ গিয়ার চাকু, স্টিলের বাটসহ ১০ ইঞ্চি ও খোলা অবস্থায় ৫১/২ ইঞ্চি লম্বা সুইচ গিয়ার চাকু, খোলা অবস্থায় স্টীলের বাটসহ ৯ দশমিক ৩ ইঞ্চি ও বন্ধ অবস্থায় ৫ দশমিক ১ ইঞ্চি লম্বা একটি সুইচ গিয়ার চাকু ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?