নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত, সেক্রেটারি আমজাদ

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে অমিত হাসান এবং সেক্রেটারি হিসেবে আমজাদ হোসাইনকে মনোনীত করা হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় আয়োজিত এক সদস্য সমাবেশে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সমাবেশে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। জানা যায়, ২০২৬ সালের শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত অমিত হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি। নির্বাচন পরবর্তী সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি অমিত হাসান ২০২৬ সেশনের জন্য আমজাদ হোসাইনকে মহানগর শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত করেন। প্রসঙ্গত, অমিত হাসান সরকারি তোলারাম কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। আর আমজাদ হোসাইন ঢাকা কলেজের ইংরেজি বিভা

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত, সেক্রেটারি আমজাদ

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে অমিত হাসান এবং সেক্রেটারি হিসেবে আমজাদ হোসাইনকে মনোনীত করা হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় আয়োজিত এক সদস্য সমাবেশে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

সমাবেশে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

জানা যায়, ২০২৬ সালের শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত অমিত হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি। নির্বাচন পরবর্তী সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি অমিত হাসান ২০২৬ সেশনের জন্য আমজাদ হোসাইনকে মহানগর শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

প্রসঙ্গত, অমিত হাসান সরকারি তোলারাম কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। আর আমজাদ হোসাইন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্স পড়ছেন।

মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow