নারায়নহাট ক্যাম্প ইনচার্জ প্রত্যাহারের আবেদন বিএনপির
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ক্যাম্প ইনচার্জ প্রত্যাহারের আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর এ দাবি জানিয়েছেন।
ফটিকছড়ি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে করা আবেদনে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার স্বার্থে আমরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। নারায়নহাট ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্বপ্রাপ্ত সম্পর্কে স্থানীয়ভাবে গুরুতর পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। তিনি উত্তর জেলা জামায়াতি ইসলামের সেক্রেটারির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। এ ধরনের সম্পর্ক নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি করছে।
তিনি জানান, ইতোমধ্যে তিনি (ক্যাম্প ইনচার্জ) পতিত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পতিত আমাদের যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লবকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যায় এবং আরেক নেতা দাঁতমারা ইউনিয়ন বিএনপি সভাপতি বোরহান মেম্বারের বাসায় গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালায়। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্যের সর্বোচ্চ নিরপে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ক্যাম্প ইনচার্জ প্রত্যাহারের আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর এ দাবি জানিয়েছেন।
ফটিকছড়ি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে করা আবেদনে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার স্বার্থে আমরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। নারায়নহাট ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্বপ্রাপ্ত সম্পর্কে স্থানীয়ভাবে গুরুতর পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। তিনি উত্তর জেলা জামায়াতি ইসলামের সেক্রেটারির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। এ ধরনের সম্পর্ক নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি করছে।
তিনি জানান, ইতোমধ্যে তিনি (ক্যাম্প ইনচার্জ) পতিত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পতিত আমাদের যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লবকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যায় এবং আরেক নেতা দাঁতমারা ইউনিয়ন বিএনপি সভাপতি বোরহান মেম্বারের বাসায় গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালায়। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্যের সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাগত আচরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনমনে আস্থা বজায় রাখা এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার স্বার্থে ওই কর্মকর্তাকে সংশ্লিষ্ট দায়িত্ব থেকে প্রত্যাহার করা একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি।
আবেদনে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর আবেদন জানান বিএনপির এ প্রার্থী।