নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও দৃঢ়চেতা : কিম জং উন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন নারীদের শারীরিকভাবে দুর্বল এবং সাদামাটা চেহারার বলে অভিহিত করেছেন। তবে একইসঙ্গে তিনি নারীদের বিপ্লবের শক্তিশালী স্তম্ভ হিসেবে উল্লেখ করে ধন্যবাদও জানিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা কেসিএনএর বরাত দিয়ে এনডিটিভি জানায়, কিম কোরীয় নারীদের অসাধারণ প্রচেষ্টার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। সংবাদ সংস্থাটি কিমের উদ্ধৃতি দিয়ে বলেছে, আমাদের নারীরা যখন তাদের অপূরণীয় দায়িত্ব ও ভূমিকা পালনের মাধ্যমে দেশপ্রেমের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন, তখন আমাদের সমাজ আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে। কিম জং উন বলেন, আমাদের সমসাময়িক নারীরা বিপ্লবের এক শক্ত খুঁটিতে পরিণত হয়েছেন। যদিও তারা শারীরিকভাবে দুর্বল, তবুও তারা স্পষ্টতই দৃঢ়চেতা। তাদের সাদামাটা চেহারার আড়ালে লুকিয়ে থাকে সাহস এবং তাদের মুখের বলিরেখা কঠোর পরিশ্রমের সাক্ষ্য দেয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিম জং উনের সঙ্গে তার স্ত্রী রি সোল জু এবং কন্যা জু আয়ে-কেও দেখা গেছে। কিমের উত্তরসূরি হিসেবে যাকে নিয়ে জোর আলোচনা চলছে, সেই কিশোরী কন্যাকে তার বাবার হাত

নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও দৃঢ়চেতা : কিম জং উন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন নারীদের শারীরিকভাবে দুর্বল এবং সাদামাটা চেহারার বলে অভিহিত করেছেন। তবে একইসঙ্গে তিনি নারীদের বিপ্লবের শক্তিশালী স্তম্ভ হিসেবে উল্লেখ করে ধন্যবাদও জানিয়েছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা কেসিএনএর বরাত দিয়ে এনডিটিভি জানায়, কিম কোরীয় নারীদের অসাধারণ প্রচেষ্টার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

সংবাদ সংস্থাটি কিমের উদ্ধৃতি দিয়ে বলেছে, আমাদের নারীরা যখন তাদের অপূরণীয় দায়িত্ব ও ভূমিকা পালনের মাধ্যমে দেশপ্রেমের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন, তখন আমাদের সমাজ আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।

কিম জং উন বলেন, আমাদের সমসাময়িক নারীরা বিপ্লবের এক শক্ত খুঁটিতে পরিণত হয়েছেন। যদিও তারা শারীরিকভাবে দুর্বল, তবুও তারা স্পষ্টতই দৃঢ়চেতা। তাদের সাদামাটা চেহারার আড়ালে লুকিয়ে থাকে সাহস এবং তাদের মুখের বলিরেখা কঠোর পরিশ্রমের সাক্ষ্য দেয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিম জং উনের সঙ্গে তার স্ত্রী রি সোল জু এবং কন্যা জু আয়ে-কেও দেখা গেছে। কিমের উত্তরসূরি হিসেবে যাকে নিয়ে জোর আলোচনা চলছে, সেই কিশোরী কন্যাকে তার বাবার হাত ধরে থাকতে দেখা যায়।

কিম আরও বলেন, আমি গর্বের সঙ্গে বলতে চাই যে, আমাদের প্রিয় কোরীয় নারীরা অন্য দেশের নারীদের তুলনায় সত্যিই সুন্দর এবং মহান।

তিনি আরও বলেন, কোরীয় নারীরা যারা কঠিন সময়ে সৎ ছিলেন, শোকের মুহূর্তে অবিচল ছিলেন এবং মৃত্যুর মুখেও সাহসী ছিলেন, তারা বিপ্লবের ইতিবৃত্তে ও ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য কীর্তি লিপিবদ্ধ করেছেন। এই কীর্তিগুলো এখনো আমাদের স্মৃতিতে অমলিন এবং আমাদের শক্তিশালী আধ্যাত্মিক ভিত্তি হিসেবে কাজ করছে।

কিমের এই ভাষণের পর উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়েন এবং তাকে করতালি দিয়ে অভিবাদন জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow