নারী আসনের ভোটে উৎসাহ, প্রথম দিনেই অর্ধশত মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। তফসিল ঘোষণার পরদিনই নির্বাচন কমিশনে প্রথম দিনে প্রায় অর্ধশত আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান। রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনেই ৪৯ জন তা নিয়েছেন। ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক এসে এটি সংগ্রহ করতে পারবেন। কেউ নিজ উদ্যোগে, আবার কেউ দলের পক্ষে মনোনয়নপত্র নিচ্ছেন। জমার সময় নির্ধারিত কাগজপত্র ও জামানত দিতে হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকো ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহন ১২ মে।

নারী আসনের ভোটে উৎসাহ, প্রথম দিনেই অর্ধশত মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। তফসিল ঘোষণার পরদিনই নির্বাচন কমিশনে প্রথম দিনে প্রায় অর্ধশত আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনেই ৪৯ জন তা নিয়েছেন। ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক এসে এটি সংগ্রহ করতে পারবেন। কেউ নিজ উদ্যোগে, আবার কেউ দলের পক্ষে মনোনয়নপত্র নিচ্ছেন। জমার সময় নির্ধারিত কাগজপত্র ও জামানত দিতে হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকো ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহন ১২ মে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow