নারী এশিয়ান কাপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-জাপান
নয়বারের চ্যাম্পিয়ন চীনকে বিদায় করে স্বাগতিক অস্ট্রেলিয়া এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল। বুধবার দ্বিতীয় সেমিফাইনালের পর অস্ট্রেলিয়া পেয়ে গেছে তাদের প্রতিপক্ষ। ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। আগামী ২১ মার্চ সিডনিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও জাপান। জাপানের মেয়েদের সামনে সর্বশেষ আসরে ছিল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তবে ভারতে অনুষ্ঠিত আসরের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল জাপান। এবার তাদের সামনে তৃতীয় শিরোপা জয়ের আর স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ও নয়বারের শিরোপাধারী চীনকে বিদায় করেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ আসরের রানার্সআপ দক্ষিণ কোরিয়াকে বিদায় করে দিয়েছে জাপান। বুধবার সিডনিতে হওয়া দ্বিতীয় সেমিফাইনালে জাপানের মেয়েরা ৪-১ গোলে হারিয়েছে কোরিয়াকে। আরআই/আইএইচএস/
নয়বারের চ্যাম্পিয়ন চীনকে বিদায় করে স্বাগতিক অস্ট্রেলিয়া এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল। বুধবার দ্বিতীয় সেমিফাইনালের পর অস্ট্রেলিয়া পেয়ে গেছে তাদের প্রতিপক্ষ। ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। আগামী ২১ মার্চ সিডনিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও জাপান।
জাপানের মেয়েদের সামনে সর্বশেষ আসরে ছিল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তবে ভারতে অনুষ্ঠিত আসরের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল জাপান। এবার তাদের সামনে তৃতীয় শিরোপা জয়ের আর স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ও নয়বারের শিরোপাধারী চীনকে বিদায় করেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ আসরের রানার্সআপ দক্ষিণ কোরিয়াকে বিদায় করে দিয়েছে জাপান। বুধবার সিডনিতে হওয়া দ্বিতীয় সেমিফাইনালে জাপানের মেয়েরা ৪-১ গোলে হারিয়েছে কোরিয়াকে।
আরআই/আইএইচএস/
What's Your Reaction?