নারী কর্মীদের হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ জামায়াতের

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি নেতা কর্তৃক নারী কর্মীদের হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ওই আসনে জামায়াতের প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানীর কর্মী-সমর্থকরা এই বিক্ষোভ মিছিল করেন। জানা যায়, শনিবার দুপুরে ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজ রহমান দাঁড়িপাল্লার নির্বাচনি প্রচারণায় নারীদের সঙ্গে খারাপ আচরণ করে। মূলত এ ঘটনার জের ধরে শনিবার রাতে ছাতকের গৌবিন্দঞ্জ ও ধারণ বাজারে দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকরা মিছিল করে। তবে এ বিষয়ে সুনামগঞ্জ-৫ আসনের জামায়াতের প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী বলেন, জামায়াতের দাঁড়িপাল্লার নির্বাচনি প্রচারণায় নারীদের সঙ্গে খারাপ আচরণ করেছে বিএনপির এক নেতা, এটা দুঃখজনক। তিনি জানান, তারা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতাকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। লিপসন আহমেদ/এমএন

নারী কর্মীদের হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ জামায়াতের

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি নেতা কর্তৃক নারী কর্মীদের হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ওই আসনে জামায়াতের প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানীর কর্মী-সমর্থকরা এই বিক্ষোভ মিছিল করেন।

জানা যায়, শনিবার দুপুরে ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজ রহমান দাঁড়িপাল্লার নির্বাচনি প্রচারণায় নারীদের সঙ্গে খারাপ আচরণ করে। মূলত এ ঘটনার জের ধরে শনিবার রাতে ছাতকের গৌবিন্দঞ্জ ও ধারণ বাজারে দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকরা মিছিল করে।

তবে এ বিষয়ে সুনামগঞ্জ-৫ আসনের জামায়াতের প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী বলেন, জামায়াতের দাঁড়িপাল্লার নির্বাচনি প্রচারণায় নারীদের সঙ্গে খারাপ আচরণ করেছে বিএনপির এক নেতা, এটা দুঃখজনক।

তিনি জানান, তারা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতাকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

লিপসন আহমেদ/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow