নালিতাবাড়ীতে ১৪ পিস ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি
শেরপুরের নালিতাবাড়ীতে বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২) ও সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেনকে (২৩) ১৪ পিস ইয়াবাসহ আটক করে গণধোলাই শেষে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। শনিবার (৮ আগস্ট) ভোররাত তিনটার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ও ছাদেক আলী কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এ নিয়ে মামলা দায়ের করে ওই দিন বিকেলেই গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, ইয়াবাসহ আটকের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারন দেখিয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন ও সাদেক হোসেনকে অব্যাহতি দিয়েছে শেরপুর জেলা ছাত্রদল। বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, আটক দেলোয়ার হোসেন ও ছাদেক আলী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার খবরে রাত তিনটার দিকে হ্যান্ডেল মোড়ে তাদের পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে দুইজনকে ধরে একটি ঘরে আটক করে লাঠি দ
শেরপুরের নালিতাবাড়ীতে বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২) ও সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেনকে (২৩) ১৪ পিস ইয়াবাসহ আটক করে গণধোলাই শেষে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।
শনিবার (৮ আগস্ট) ভোররাত তিনটার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ও ছাদেক আলী কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এ নিয়ে মামলা দায়ের করে ওই দিন বিকেলেই গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, ইয়াবাসহ আটকের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারন দেখিয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন ও সাদেক হোসেনকে অব্যাহতি দিয়েছে শেরপুর জেলা ছাত্রদল। বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, আটক দেলোয়ার হোসেন ও ছাদেক আলী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার খবরে রাত তিনটার দিকে হ্যান্ডেল মোড়ে তাদের পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে দুইজনকে ধরে একটি ঘরে আটক করে লাঠি দিয়ে এলাপাতারি মারধর করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ১৪ পিস ইয়াবাসহ তাদের পুলিশের হাতে সোপর্দ করেন এলাকাবাসী।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়ের করে শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?