নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় লাল মিয়া (৪১) নামের এক স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাল মিয়া গাড়ীদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ওই গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, রোববার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow