নাশকতা মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সকালে জেলা শহরের মধ্যপাড়া তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। আব্দুল মালেক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মালেক চৌধুরীর বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। সেই মামলায় তিনি পলাতক ছিলেন। সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/জেআইএম

নাশকতা মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সকালে জেলা শহরের মধ্যপাড়া তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

আব্দুল মালেক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মালেক চৌধুরীর বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। সেই মামলায় তিনি পলাতক ছিলেন। সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow