নাসীরুদ্দীনকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, “১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে আল্লাহ তায়ালা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমি দোয়া করি, যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি।” রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আরামবাগে ভোটের প্রচারে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
What's Your Reaction?
