নায়ক থেকে নেতা হওয়ার পথে কায়েস আরজু

ঢাকাই সিনেমার তরুণ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু। ২০০৭ সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় কায়েস আরজুর। প্রথম সিনেমা দিয়েই দর্শকের অনেক ভালোবাসা পান তিনি। এরপর উপহার দিয়েছেন আরও বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা। সিনেমায় অভিনয়ের পূর্বে কায়েস আরজু চট্টগ্রামে গ্রুপ থিয়েটারে কাজ করতেন। ঢাকায় আসার পর তিনি বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে শুরু করেন। বর্তমানে সিনেমা নিয়েই তার ব্যস্ততা। আজ এ চিত্রনায়কের জন্মদিন। জন্মদিন তিনি এবার ঢাকাতেই বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সাথে উদযাপন করবেন বলে জানান। বিশেষ এ দিনে আনুষ্ঠানিকভাবে নতুন এক ঘোষণা দিলেন কায়েস আরজু।  দীর্ঘদিন যাবত সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক কায়েস আরজু। ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র একজন সদস্য হিসেবে তিনি সমিতির বিগত নির্বাচনগুলোতে তার পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে এসেছেন। তবে এবার নিজেই প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু এবং জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন ক

নায়ক থেকে নেতা হওয়ার পথে কায়েস আরজু

ঢাকাই সিনেমার তরুণ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু। ২০০৭ সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় কায়েস আরজুর। প্রথম সিনেমা দিয়েই দর্শকের অনেক ভালোবাসা পান তিনি। এরপর উপহার দিয়েছেন আরও বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা। সিনেমায় অভিনয়ের পূর্বে কায়েস আরজু চট্টগ্রামে গ্রুপ থিয়েটারে কাজ করতেন। ঢাকায় আসার পর তিনি বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে শুরু করেন। বর্তমানে সিনেমা নিয়েই তার ব্যস্ততা। আজ এ চিত্রনায়কের জন্মদিন। জন্মদিন তিনি এবার ঢাকাতেই বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সাথে উদযাপন করবেন বলে জানান। বিশেষ এ দিনে আনুষ্ঠানিকভাবে নতুন এক ঘোষণা দিলেন কায়েস আরজু। 

দীর্ঘদিন যাবত সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক কায়েস আরজু। ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র একজন সদস্য হিসেবে তিনি সমিতির বিগত নির্বাচনগুলোতে তার পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে এসেছেন। তবে এবার নিজেই প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু এবং জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন করবেন বলে কালবেলাকে নিশ্চিত করেছেন কায়েস আরজু।

এ প্রসঙ্গে কায়েস আরজু বলেন, “বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে আমি চলচ্চিত্রে অভিনয় করছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের সিনেমা দর্শককে উপহার দিতে। আমার অভিনীত বেশকিছু সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। প্রথম সিনেমা ‘তুমি আছো হৃদয়ে’ দিয়েই দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছিলাম সেই ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে আজও চলচ্চিত্রের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আগামীতেও আরও ভালো ভালো কিছু গল্পের সিনেমা দর্শক পেতে যাচ্ছেন।” 

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি একজন প্রার্থী হিসেবে আমার কাজ শুরু করেছি। আমাকে শিল্পীরা অনেক ভালোবাসেন, এটা আমি বিগত দিনে গভীরভাবে অনুভব করেছি। আমি শিল্পীদের জন্য দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। আপাতত কার্যকরী সদস্য হিসেবে জয়লাভের মধ্য দিয়েই না হয় সেই যাত্রাটা শুরু হোক।’ 

শিল্পীদের প্রতি বিশ্বাস রয়েছে জানিয়ে এ নায়ক আরও বলেন, ‘আমার বিশ্বাস আমার শিল্পী পরিবার আমার পাশে থাকবেন স্বপ্রণোদিত হয়েই ইনশাআল্লাহ। আমিও আগামী দিনে আমার নিজের অবস্থান থেকে যতোটা পাশে থাকা যায় থাকবো। শিল্পী সমিতির বিগত দিনের যে ঐতিহ্য তার ধারাবাহিকতা বজায় রাখতে আমি নিরলসভাবে শ্রম দিতে প্রস্তুত।’

এদিকে আরজু অভিনীত ‘ভালোবাসি তোমায়’সহ একাধিক সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। তবে বর্তমানে তিনি আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের সঙ্গে সংযোগ বাড়াচ্ছেন ও দোয়া নিচ্ছেন।

উল্লেখ্য, ‘তুমি আছো হৃদয়ে’ ছাড়াও আরজু অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘বাজাও বিয়ের বাজনা’, ‘প্রেম বিষাদ’, ‘মন তোর জন্য পাগল’, ‘হেডমাস্টার’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘এই তুমি সেই তুমি’, ‘অপুর বসন্ত’ প্রভৃতি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow