নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

বিশ্বকাপের মঞ্চে গোলের বন্যা বইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্লিং ব্রট হালান্ড। কিন্তু মাঠের সেই ভয়ংকর স্ট্রাইকারকেই সম্প্রতি দেখা গেল একেবারে সাধারণ পর্যটকের বেশে নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াতে। সোনালী চুল, তারকাখ্যাতি আর ভক্তদের নজর এড়িয়ে ছদ্মবেশে কাটানো এই অবসর মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়। বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝে কোচ স্তালে সলবাকেনের দেওয়া ছুটির দিনটি বান্ধবী ইসাবেল হগসেং জোহানসেনকে নিয়ে বেশ উপভোগ করেছেন ২৫ বছর বয়সী এই ম্যানসিটি স্ট্রাইকার। মাঠে হালান্ডকে চেনার সবচেয়ে বড় উপায় হলো তার সেই বিখ্যাত সোনালী লম্বা চুল, যা সাধারণত খেলার সময় খোঁপা করা থাকে। কিন্তু নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার এবং ঐতিহ্যবাহী রেস্তোরাঁ কাটস ডেলির সামনে যখন হালান্ড দাঁড়ান, তখন তার মাথায় ছিল একটি হালকা রঙের বেসবল ক্যাপ এবং চোখে কালো সানগ্লাস। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের ছবি পোস্ট করে হালান্ড মজার ছলে লিখেছেন, ‘সত্যি বলতে, মাথার চুলগুলো লুকিয়ে রাখাটাই সবচেয়ে বেশি কাজে দিয়েছে।’ এদিকে এই সাধারণ ছদ্মবেশের কারণেই টাইমস স্কয়ারের মতো জনাকীর্ণ জায়গায় পাশে দাঁড়িয়ে ছব

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!
বিশ্বকাপের মঞ্চে গোলের বন্যা বইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্লিং ব্রট হালান্ড। কিন্তু মাঠের সেই ভয়ংকর স্ট্রাইকারকেই সম্প্রতি দেখা গেল একেবারে সাধারণ পর্যটকের বেশে নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াতে। সোনালী চুল, তারকাখ্যাতি আর ভক্তদের নজর এড়িয়ে ছদ্মবেশে কাটানো এই অবসর মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়। বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝে কোচ স্তালে সলবাকেনের দেওয়া ছুটির দিনটি বান্ধবী ইসাবেল হগসেং জোহানসেনকে নিয়ে বেশ উপভোগ করেছেন ২৫ বছর বয়সী এই ম্যানসিটি স্ট্রাইকার। মাঠে হালান্ডকে চেনার সবচেয়ে বড় উপায় হলো তার সেই বিখ্যাত সোনালী লম্বা চুল, যা সাধারণত খেলার সময় খোঁপা করা থাকে। কিন্তু নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার এবং ঐতিহ্যবাহী রেস্তোরাঁ কাটস ডেলির সামনে যখন হালান্ড দাঁড়ান, তখন তার মাথায় ছিল একটি হালকা রঙের বেসবল ক্যাপ এবং চোখে কালো সানগ্লাস। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের ছবি পোস্ট করে হালান্ড মজার ছলে লিখেছেন, ‘সত্যি বলতে, মাথার চুলগুলো লুকিয়ে রাখাটাই সবচেয়ে বেশি কাজে দিয়েছে।’ এদিকে এই সাধারণ ছদ্মবেশের কারণেই টাইমস স্কয়ারের মতো জনাকীর্ণ জায়গায় পাশে দাঁড়িয়ে ছবি তুললেও নিউইয়র্কবাসী টেরই পায়নি যে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শীর্ষ তারকা তাদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন! দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। আগামী ২২ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে তারা। সেনেগালের বিপক্ষে মাঠে নামার আগে মানসিক চাপ কমাতে দুদিনের ছুটি দিয়েছেন নরওয়েজিয়ান কোচ স্তালে সলবাকেন। শিষ্যদের এমন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ানো নিয়ে কোচ বলেন, ‘সবারই একটা ছোট বিরতির প্রয়োজন আছে। মাথাটা একটু হালকা করা এবং আমার ও দলের বাকিদের থেকে কয়েকটা দিন দূরে থেকে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোটা ছেলেদের জন্য দারুণ কাজে দেবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow