নিউ মার্কেটে যুবককে গুলি করে হত্যা
রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের দক্ষিণপাশে বটতলা এলাকায় ৩০ থেকে ৩৫ থেকে বয়সি ওই যুবককে গুলি করা হয়। রাত ৯টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত আনার কথা জানান। হাসপাতালের জরুরি বিভাগ থেকে বলা হয়, নিহত ব্যক্তির মাথায় ও বগলে গুলির জখম রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী শিক্ষার্থী মো. মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। একপর্যায়ে আশপাশের লোকজন মিলে তাদেরকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনদেরও ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। তাদের দুজনই ক্যাপ ও মাস্ক পরিহিত ছিল। তিনি আরও জানান, তখন রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল ক
রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের দক্ষিণপাশে বটতলা এলাকায় ৩০ থেকে ৩৫ থেকে বয়সি ওই যুবককে গুলি করা হয়। রাত ৯টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত আনার কথা জানান।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে বলা হয়, নিহত ব্যক্তির মাথায় ও বগলে গুলির জখম রয়েছে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী শিক্ষার্থী মো. মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। একপর্যায়ে আশপাশের লোকজন মিলে তাদেরকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনদেরও ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। তাদের দুজনই ক্যাপ ও মাস্ক পরিহিত ছিল।
তিনি আরও জানান, তখন রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, অজ্ঞাত ব্যক্তিরা কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। মঙ্গলবার মার্কেট বন্ধ থাকায় দ্রুত সময়ে হত্যাকারীরা পালিয়ে যায়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সিআইডির ফরেনসিক টিম ডাকা হয়েছে।
What's Your Reaction?