নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। যুবলীগ নেতা আরাফাত কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা। জানা গেছে, আরাফাতের বিরুদ্ধে থানা ভাঙচুর ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রধান সহযোগী। ৫ আগস্টের পর তিনি পালিয়ে যান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন তিনি। কয়েক দিন আগে আরাফাতের নেতৃত্বে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবলীগ ঝটিকা মিছিল বের করে। তার প্রতিবাদে উপজেলা বিএনপি গত শুক্রবার বিক্ষোভ করে। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আরাফাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারে কাজ করছিল। অবশেষে ডিবির জালে ধরা পড়েছে আরাফাত। তার বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।  তিনি আরও বলেন, অফিসিয়ালি কাগজ-কলমে তাকে

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। যুবলীগ নেতা আরাফাত কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা। জানা গেছে, আরাফাতের বিরুদ্ধে থানা ভাঙচুর ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রধান সহযোগী। ৫ আগস্টের পর তিনি পালিয়ে যান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন তিনি। কয়েক দিন আগে আরাফাতের নেতৃত্বে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবলীগ ঝটিকা মিছিল বের করে। তার প্রতিবাদে উপজেলা বিএনপি গত শুক্রবার বিক্ষোভ করে। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আরাফাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারে কাজ করছিল। অবশেষে ডিবির জালে ধরা পড়েছে আরাফাত। তার বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।  তিনি আরও বলেন, অফিসিয়ালি কাগজ-কলমে তাকে পাইনি। তবে ঢাকা থেকে ডিবি পুলিশ আটক করেছে বিষয়টি আমি নিশ্চিত হয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow