নাটোরে কৃষকের ৮০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

নাটোরের গুরুদাসপুর উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৮০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। একই সঙ্গে কৃষি কাজে ব্যবহৃত তিনটি সাবমারসিবল পাম্পও নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও তার পরিবার। বৃহস্পতিবার ভোরে উপজেলার মশিন্দা চড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল ইসলাম জানান, বাড়ির পাশের দুটি পুকুরপাড়ে তিনি প্রায় ৮০০টি কলাগাছের চাষ করেছিলেন। গাছগুলো ইতোমধ্যে ফলন উপযোগী হয়ে উঠেছিল এবং শিগগিরই বাজারজাত করার প্রস্তুতি চলছিল। তার অভিযোগ, বৃহস্পতিবার ভোরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা পুকুরপাড়ে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কলাগাছ কেটে ফেলে। এ সময় কৃষি কাজে ব্যবহৃত তিনটি সাবমারসিবল পাম্পও নিয়ে যায় তারা। এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোরে কৃষকের ৮০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

নাটোরের গুরুদাসপুর উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৮০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। একই সঙ্গে কৃষি কাজে ব্যবহৃত তিনটি সাবমারসিবল পাম্পও নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও তার পরিবার।

বৃহস্পতিবার ভোরে উপজেলার মশিন্দা চড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল ইসলাম জানান, বাড়ির পাশের দুটি পুকুরপাড়ে তিনি প্রায় ৮০০টি কলাগাছের চাষ করেছিলেন। গাছগুলো ইতোমধ্যে ফলন উপযোগী হয়ে উঠেছিল এবং শিগগিরই বাজারজাত করার প্রস্তুতি চলছিল।

তার অভিযোগ, বৃহস্পতিবার ভোরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা পুকুরপাড়ে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কলাগাছ কেটে ফেলে। এ সময় কৃষি কাজে ব্যবহৃত তিনটি সাবমারসিবল পাম্পও নিয়ে যায় তারা।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow