নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের

নেত্রকোনার মদনে নানার বাড়ি থেকে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সি শিশু আরফান ইসলাম আরিয়ানের গত চার দিনেও হদিস পাওয়া যায়নি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার কাওয়াল্লী বিন্নী গ্রামে নিখোঁজের এই ঘটনা ঘটে। আরিয়ান কেন্দুয়া পৌর সদরের ছকিদারা গ্রামের সানাউল্লাহ মিয়ার একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, আরিয়ানের মা আয়েশা আক্তার কর্মসূত্রে চট্টগ্রামে থাকেন। ২০ দিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল আরিয়ান। বুধবার বাড়ির পাশে খেলার সময় হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির পাশের মগড়া নদীর পাড়ে শিশুটির পরনের জামা ও প্যান্ট পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মগড়া নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও নদীর কোথাও শিশুটির কোনো চিহ্ন পাওয়া যায়নি। আরিয়ানের নানি শিখা আক্তার জানান, একজন বলেছিল নাতি মিলন বাজারের দিকে গেছে, কিন্তু সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে নদীর পাড়ে ওর কাপড়গুলো পেয়ে বুকটা ফেটে যাচ্ছে। আরিয়ানের মা আয়েশা আক্তার বলেন, আমি আর কিছু চাই না, শুধু আমার ছেলেকে জীবিত ফেরত চাই। এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, শ

নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের

নেত্রকোনার মদনে নানার বাড়ি থেকে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সি শিশু আরফান ইসলাম আরিয়ানের গত চার দিনেও হদিস পাওয়া যায়নি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার কাওয়াল্লী বিন্নী গ্রামে নিখোঁজের এই ঘটনা ঘটে। আরিয়ান কেন্দুয়া পৌর সদরের ছকিদারা গ্রামের সানাউল্লাহ মিয়ার একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরিয়ানের মা আয়েশা আক্তার কর্মসূত্রে চট্টগ্রামে থাকেন। ২০ দিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল আরিয়ান। বুধবার বাড়ির পাশে খেলার সময় হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির পাশের মগড়া নদীর পাড়ে শিশুটির পরনের জামা ও প্যান্ট পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মগড়া নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও নদীর কোথাও শিশুটির কোনো চিহ্ন পাওয়া যায়নি।

আরিয়ানের নানি শিখা আক্তার জানান, একজন বলেছিল নাতি মিলন বাজারের দিকে গেছে, কিন্তু সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে নদীর পাড়ে ওর কাপড়গুলো পেয়ে বুকটা ফেটে যাচ্ছে।

আরিয়ানের মা আয়েশা আক্তার বলেন, আমি আর কিছু চাই না, শুধু আমার ছেলেকে জীবিত ফেরত চাই।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, শিশু নিখোঁজের সন্ধান চেয়ে তার নানা বুলবুল বৃহস্পতিবার থানায় জিডি করেছেন। আমরাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

এইচ এম কামাল/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow