নিখোঁজের একদিন পর সিলেট থেকে উদ্ধার ৪ স্কুলছাত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি বিদ্যালয়ের চার ছাত্রী নিখোঁজের একদিন পর সিলেট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার করা ছাত্রীরা হলেন- উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। জানা গেছে, এ চার ছাত্রী ঠাকুরগাঁও থেকে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষা করছিল। ধারণা করা হচ্ছে, প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল একটি সংঘবদ্ধ চক্র। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, ‘কিছুক্ষণ আগে চার ছাত্রীক

নিখোঁজের একদিন পর সিলেট থেকে উদ্ধার ৪ স্কুলছাত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি বিদ্যালয়ের চার ছাত্রী নিখোঁজের একদিন পর সিলেট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার করা ছাত্রীরা হলেন- উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)।

জানা গেছে, এ চার ছাত্রী ঠাকুরগাঁও থেকে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষা করছিল। ধারণা করা হচ্ছে, প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল একটি সংঘবদ্ধ চক্র।

নিখোঁজের একদিন পর সিলেট থেকে উদ্ধার ৪ স্কুলছাত্রী

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি।

সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, ‘কিছুক্ষণ আগে চার ছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়েছে। তারা গোয়াইনঘাট যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিল। মঙ্গলবার রাত থেকেই পুলিশ তাদের সন্ধান করছিল।’

তানভীর হাসান তানু/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow