নিখোঁজের চার দিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজ থাকার চার দিন পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কর্ণকাঠি খালপাড় এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা (জিওলজি অ্যান্ড মাইনিং) বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি খুলনার দৌলতপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, উচ্ছ্বাস বিশ্ববিদ্যালয় এলাকার খালপাড়-সংলগ্ন ইটভাটার কাছে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। গত চার দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি ক্লাসেও অনুপস্থিত ছিলেন। তারা আরও জানান, উচ্ছ্বাসের কক্ষটি গত চার দিন ধরে ভেতর থেকে বন্ধ ছিল। গত দুদিন ধরে কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। মঙ্গলবার রাতে দুর্গন্ধ তীব্র হলে ভবনের অন্য শিক্ষার্থীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা সিলিং ফ্যানের সঙ্গে উচ্ছ্বাসের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হ

নিখোঁজের চার দিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজ থাকার চার দিন পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কর্ণকাঠি খালপাড় এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা (জিওলজি অ্যান্ড মাইনিং) বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি খুলনার দৌলতপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, উচ্ছ্বাস বিশ্ববিদ্যালয় এলাকার খালপাড়-সংলগ্ন ইটভাটার কাছে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। গত চার দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি ক্লাসেও অনুপস্থিত ছিলেন।

তারা আরও জানান, উচ্ছ্বাসের কক্ষটি গত চার দিন ধরে ভেতর থেকে বন্ধ ছিল। গত দুদিন ধরে কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। মঙ্গলবার রাতে দুর্গন্ধ তীব্র হলে ভবনের অন্য শিক্ষার্থীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা সিলিং ফ্যানের সঙ্গে উচ্ছ্বাসের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন রাত সোয়া ১২টার দিকে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চার দিন ধরে ওই শিক্ষার্থী নিখোঁজ ছিলেন। ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow