নিখোঁজের ২১ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর পদ্মা নদী থেকে রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতুর মধ্যমবর্তী স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিফাত হাসান রক্তিম পাবনা পৌর শহরের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীর মধ্যে নৌকায় বসে মদ্যপান করেন রক্তিম ও তার বন্ধুরা। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ায় নৌকায় রক্তিম দাঁড়িয়ে থাকা অবস্থায় নদীতে পড়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন, কিন্তু প্রবল স্রোতের কারণে তিন বন্ধুই নদীতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। নৌ-পুলিশ দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও রক্তিম নিখোঁজ ছিল। লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে নৌ পুলিশ দুই জনকে উদ্ধার করতে পারলেও রক্তিম নামে আরেকজন নিখোঁজ ছিল। পরে আজ সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে রক্তিমের মরদেহ উদ্ধার করে। শেখ

নিখোঁজের ২১ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর পদ্মা নদী থেকে রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতুর মধ্যমবর্তী স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিফাত হাসান রক্তিম পাবনা পৌর শহরের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীর মধ্যে নৌকায় বসে মদ্যপান করেন রক্তিম ও তার বন্ধুরা। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ায় নৌকায় রক্তিম দাঁড়িয়ে থাকা অবস্থায় নদীতে পড়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন, কিন্তু প্রবল স্রোতের কারণে তিন বন্ধুই নদীতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। নৌ-পুলিশ দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও রক্তিম নিখোঁজ ছিল।

লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে নৌ পুলিশ দুই জনকে উদ্ধার করতে পারলেও রক্তিম নামে আরেকজন নিখোঁজ ছিল। পরে আজ সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে রক্তিমের মরদেহ উদ্ধার করে।

শেখ মহসীন/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow