নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার
কুয়াকাটায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে নিখোঁজ থাকার দুই দিন পর রুবেল হাওলাদার নামে (২৮) এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।
পুলিশ জানায়, এর আগে গত সোমবার বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাত ঘটে। এসময় রুবেল আক্রান্ত হলে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।
এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। পরে স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলকে খুঁজে পাওয়া যায়নি। বুধবার মরদেহটি গঙ্গামতি চড়ে দেখতে পায় স্থানীয়রা।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান কালবেলাকে জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এই জেলে বজ্রপাতের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন বলে জানতে পেরেছি। তার পরিবার মরদেহ শনাক্ত করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।