নিখোঁজের ৫ দিন পর খাল থেকে মিলল সিএনজি চালকের মরদেহ

সিরাজগঞ্জের তাড়াশে পাঁচদিন আগে নিখোঁজ হওয়া এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি নামক এলাকার একটি খালের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিএনজি চালকের নাম মিলন সেখ (৩৩)। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। আরও পড়ুন নিখোঁজের ৩ দিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার সূত্র জানায়, তিনি কর্মজীবনে বগুড়া শহরে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ২ আগস্ট বগুড়া শহরে সিএনজি চালিয়ে আর বাসায় ফেরেনি। পরে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। এরপর পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে ঘাড় ভেঙে হত্যার পর মরদেহটি খালের ভিতর কচুরিপানা নিচে লুকিয়ে রাখা হয়েছিল। এম এ মালেক/এসজেডএইচ/জেআইএম

নিখোঁজের ৫ দিন পর খাল থেকে মিলল সিএনজি চালকের মরদেহ

সিরাজগঞ্জের তাড়াশে পাঁচদিন আগে নিখোঁজ হওয়া এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি নামক এলাকার একটি খালের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিএনজি চালকের নাম মিলন সেখ (৩৩)। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।

সূত্র জানায়, তিনি কর্মজীবনে বগুড়া শহরে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ২ আগস্ট বগুড়া শহরে সিএনজি চালিয়ে আর বাসায় ফেরেনি। পরে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। এরপর পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে ঘাড় ভেঙে হত্যার পর মরদেহটি খালের ভিতর কচুরিপানা নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

এম এ মালেক/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow