নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি পুকুর থেকে মো. ইলিয়াস (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়দাবাদ এলাকা লাশটি উদ্ধার করা হয়।  নিহত মো. ইলিয়াস ছৈয়দাবাদ এলাকার মৃত মোকলেছুর রহমান ও মৃত মোসলেমা খাতুনের ছেলে। তিনি ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়ির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন দিবাগত রাত থেকে মো. ইলিয়াস নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সোমবার (২৯ জুন) সকালে বাড়ির পাশের রাস্তা সংলগ্ন কচুরিপানায় আচ্ছাদিত ফুলন বাবুর পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে সকাল আনুমানিক ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া-লোহাগাড়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী এবং সাতকানিয়া থানার এসআই রোমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নিহত ইলিয়াস দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন। তিনি প্

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি পুকুর থেকে মো. ইলিয়াস (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়দাবাদ এলাকা লাশটি উদ্ধার করা হয়।  নিহত মো. ইলিয়াস ছৈয়দাবাদ এলাকার মৃত মোকলেছুর রহমান ও মৃত মোসলেমা খাতুনের ছেলে। তিনি ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়ির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন দিবাগত রাত থেকে মো. ইলিয়াস নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সোমবার (২৯ জুন) সকালে বাড়ির পাশের রাস্তা সংলগ্ন কচুরিপানায় আচ্ছাদিত ফুলন বাবুর পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে সকাল আনুমানিক ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া-লোহাগাড়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী এবং সাতকানিয়া থানার এসআই রোমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নিহত ইলিয়াস দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন। তিনি প্রায়ই মদ্যপ অবস্থায় বিভিন্ন রাস্তার পাশে পড়ে থাকতেন এবং স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিতেন। এলাকাবাসীর প্রাথমিক ধারণা, মদ্যপ অবস্থায় পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow