নিজেকে সব সময় কেন সুন্দর মনে হয় না?

সানজানা রহমান যুথী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথমেই নিজেদের চেহারা আয়নায় দেখি। সেই আয়নাতেই কখনো নিজেকে অনেক সুন্দর মনে হয়, আবার কখনো নিজের প্রতিচ্ছবি দেখে মনটা খারাপ হয়ে যায়। কিছুদিন সাজগোজ করলেই নিজেকে খুব আকর্ষণীয় লাগে, আবার অনেক সময় কম সাজেই নিজেকে সুন্দর মনে হয়। এই যে মাঝে মাঝে নিজেকে ভীষণ সুন্দর লাগে, আবার মাঝে মাঝে নিজেকে সুন্দর লাগে না-এই অনুভূতির পেছনে রয়েছে অনেক কারণ। তাহলে চলুন জেনে নেয়া যাক সব সময় নিজেকে সুন্দর মনে না হওয়ার কিছু কারণ। মানসিক অবস্থা যখন আপনার মন ভালো থাকে, আপনি আপনার জীবন নিয়ে আশাবাদী। তখন নিজের মধ্যে একপ্রকার ইতিবাচক চিন্তা-ভাবনা আসে। তখন আপনি নিজেকে আয়নার সামনে দেখলে অনেক আকর্ষণীয় মনে হয়। কখনো কখনো নিজেই অবাক হয়ে যান এবং মনে মনে বলতে শুরু করেন আমি এতো সুন্দর! আর যদি আপনার মন খারাপ থাকে। অনেক হতাশাগ্ৰস্থ এবং একাকী থাকেন তখন মনের মধ্যে অনেক নেতিবাচক প্রভাব পড়ে। যা আমাদের বাহ্যিক সৌন্দর্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে। মূলত এই কারণেই তখন নিজেকে আগের মত সুন্দর মনে হয় না। শরীরে পানি ও ঘুমের অভাব শরীরের প্রয়োজন অনুযায়ী যদি শরীর হাইড্রেট না রাখা হয

নিজেকে সব সময় কেন সুন্দর মনে হয় না?

সানজানা রহমান যুথী

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথমেই নিজেদের চেহারা আয়নায় দেখি। সেই আয়নাতেই কখনো নিজেকে অনেক সুন্দর মনে হয়, আবার কখনো নিজের প্রতিচ্ছবি দেখে মনটা খারাপ হয়ে যায়। কিছুদিন সাজগোজ করলেই নিজেকে খুব আকর্ষণীয় লাগে, আবার অনেক সময় কম সাজেই নিজেকে সুন্দর মনে হয়। এই যে মাঝে মাঝে নিজেকে ভীষণ সুন্দর লাগে, আবার মাঝে মাঝে নিজেকে সুন্দর লাগে না-এই অনুভূতির পেছনে রয়েছে অনেক কারণ। তাহলে চলুন জেনে নেয়া যাক সব সময় নিজেকে সুন্দর মনে না হওয়ার কিছু কারণ।

মানসিক অবস্থা

যখন আপনার মন ভালো থাকে, আপনি আপনার জীবন নিয়ে আশাবাদী। তখন নিজের মধ্যে একপ্রকার ইতিবাচক চিন্তা-ভাবনা আসে। তখন আপনি নিজেকে আয়নার সামনে দেখলে অনেক আকর্ষণীয় মনে হয়। কখনো কখনো নিজেই অবাক হয়ে যান এবং মনে মনে বলতে শুরু করেন আমি এতো সুন্দর!

আর যদি আপনার মন খারাপ থাকে। অনেক হতাশাগ্ৰস্থ এবং একাকী থাকেন তখন মনের মধ্যে অনেক নেতিবাচক প্রভাব পড়ে। যা আমাদের বাহ্যিক সৌন্দর্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে। মূলত এই কারণেই তখন নিজেকে আগের মত সুন্দর মনে হয় না।

শরীরে পানি ও ঘুমের অভাব

শরীরের প্রয়োজন অনুযায়ী যদি শরীর হাইড্রেট না রাখা হয়, তাহলে আয়নায় আপনার চেহারা খারাপ লাগতে পারে। এছাড়াও পর্যাপ্ত ঘুমের অভাবে আপনাকে দেখতে খারাপ লাগতে পারে। ঘুমের অভাবে ত্বক নিস্তেজ হয়ে যায়। ঘুম কম হলে শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল বেশি পরিমাণে নিঃসৃত হয়, যা ত্বকের কোলাজেন ভেঙে ফেলে।

সম্পর্কের অবস্থা

যারা দীর্ঘমেয়াদি সম্পর্কে থাকেন, তারা সাধারণত নিজেদের চেহারা ও শরীর নিয়ে বেশি আত্মবিশ্বাসী বোধ করেন। তাই তারা ফ্যাশন বা নিজের লুক নিয়ে খুব বেশি চাপ নেন না, কারণ তাদের পাশে ইতিমধ্যেই একজন থাকে। অন্যদিকে সিঙ্গেল ছেলে-মেয়েদের সব সময় ভালো দেখানোর চাপ থাকে, যাতে সম্ভাব্য সঙ্গীরা তাদের চেহারা দেখে বিরক্ত না হন। এই অতিরিক্ত চাপের কারণে তাদের প্রায়ই ‘খারাপ লাগার সকাল’ হয়।

শৈশবে বুকিংয়ের শিকার

শৈশবে কেউ শারীরিক বুকিংয়ের শিকার হলে সে নিজেকে সবচেয়ে কুৎসিত ভাবতে শুরু করে। যখন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তখন নিজের শরীরের 'ত্রুটি' এতটাই স্পষ্ট হয় যে, সে মনে করে সবার চোখে তার এই বাহ্যিক ত্রুটি চোখে পড়ে। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ সাধারণত আপনার ছোট নাক, মোটা ঠোঁট বা বাঁকা নখ এসব তেমন খেয়ালই করে না।

আবহাওয়াজনিত কারণ

শরীরে ত্বকের ধরণ অনুযায়ী সব ধরনের আবহাওয়া -পরিবেশ সবার জন্য মানানসই না। আবহাওয়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের বাহ্যিক সৌন্দর্যের ওপর প্রভাব বিস্তার করে। মূলত এজন্যই আপনাকে সব সময় সুন্দর নাও লাগতে পারে।

সূত্র: মার্ক মাইশ ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow