নিজের জালেই মিলল নিখোঁজ জেলের মরদেহ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক বিষয় হলো, যে জাল ফেলে তিনি জীবিকার সন্ধানে নদীতে নেমেছিলেন, সেই জালেই উঠে আসে তার নিথর দেহ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া ফুলতলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় আধাঘণ্টা পর নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ধীরেন্দ্রনাথ মন্ডল হলেন মহিষালবাড়ী রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তার সঙ্গে নদীতে মাছ ধরছিলেন তার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও ছেলে নিয়ে নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে যান ধীরেন্দ্রনাথ। রাত আটটার দিকে হঠাৎ একটি অজ্ঞাত ট্রলার তাদের ছোট নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুলে ওঠে এবং ধীরেন্দ্রনাথ ও তার ছেলে নদীতে পড়ে যান। তার ছেলে সাঁতরে কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন্দ্রনাথ নদীর স্রোতে তলিয়ে যান।
ঘটনার পরপরই আশপাশের জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে রাজশাহী নৌ পুলিশের গোদাগাড়ী ফাঁড়ির
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক বিষয় হলো, যে জাল ফেলে তিনি জীবিকার সন্ধানে নদীতে নেমেছিলেন, সেই জালেই উঠে আসে তার নিথর দেহ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া ফুলতলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় আধাঘণ্টা পর নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ধীরেন্দ্রনাথ মন্ডল হলেন মহিষালবাড়ী রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তার সঙ্গে নদীতে মাছ ধরছিলেন তার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও ছেলে নিয়ে নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে যান ধীরেন্দ্রনাথ। রাত আটটার দিকে হঠাৎ একটি অজ্ঞাত ট্রলার তাদের ছোট নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুলে ওঠে এবং ধীরেন্দ্রনাথ ও তার ছেলে নদীতে পড়ে যান। তার ছেলে সাঁতরে কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন্দ্রনাথ নদীর স্রোতে তলিয়ে যান।
ঘটনার পরপরই আশপাশের জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে রাজশাহী নৌ পুলিশের গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। একপর্যায়ে নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় ধীরেন্দ্রনাথের মরদেহ উদ্ধার করা হয়।
গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, ট্রলারের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।